বইমেলায় বিকাশ পেমেন্টে ১০ শতাংশ ক্যাশব্যাক

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:০০

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা-২০২০ উপলক্ষ্যে বিগত বছরের ধারাবাহিকতায় এবারও গ্রাহকদের জন্য বিকাশ পেমেন্টে থাকছে ১০ শতাংশ ক্যাশব্যাক। বিকাশ অ্যাপে কিউআর কোড স্ক্যান করে, *২৪৭# ডায়াল করে অথবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিকাশ পেমেন্ট করে ক্যাশব্যাক অফার নেওয়া যাবে।

গত ২ ফেব্রুয়ারি শুরু হওয়া মাসব্যাপী এই বইমেলায় বিকাশ পেমেন্টে তাত্ক্ষণিক ক্যাশব্যাক পাবেন গ্রাহকেরা। মেলা চলাকালীন একজন ক্রেতা সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন।—প্রেস বিজ্ঞপ্তি