রাণীনগরে স্কোয়াশের পরীক্ষামূলক চাষ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৫

নওগাঁর রাণীনগরে পরীক্ষামূলক শীতকালীন বিদেশি সবজি স্কোয়াশ চাষ শুরু হয়েছে। ভালো ফলনও পেয়েছেন কেউ কেউ। স্কোয়াশ মূলত ইউরোপের সবজি। প্রতিটি স্কোয়াশ গাছ রোপণের পর থেকে প্রায় আড়াই মাসে ১৪ থেকে ১৫টির মতো ফল ধরে। উপজেলার সিম্বা গ্রামের আবু রায়হান খন্দকারের ছেলে সৌরভ খন্দকার ইউটিউবে স্কোয়াশ চাষের একটি প্রতিবেদন দেখে এর চাষ করেন। নতুন বিদেশি সবজি হিসেবে ফলন ও বাজারে দাম ভালো পাওয়ায় খুশি সৌরভ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শহীদুল ইসলাম বলেন, অল্প জায়গায় ও কম পরিশ্রমে অধিক লাভজনক একটি সবজি স্কোয়াশ। সৌরভের মতো আগ্রহী অন্য যে কেউ এই সবজি চাষে আমাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পাবেন।