বরিশালে তথ্যমেলা আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার রাতে সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ইউজিভি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস। সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং বরিশাল জেলা প্রশাসন আয়োজিত দুদিনব্যাপী মেলার শেষ দিনে প্রথম পর্বে বি এম কলেজ ও ফাইনালে আব্দুর রব সেরনিয়াবাত টিচার্জ ট্রেনিং কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউজিভি। ইউজিভির পক্ষে অংশগ্রহণ করেন শিক্ষার্থী মো. আবু সুফিয়ান শেখ, সানজিদ আলম সিফাত ও মতিউর রহমান রিমন।
