নাজমুল ইসলাম খান
বীর মুক্তিযোদ্ধা নাজমুল ইসলাম খান আলমগীরের কুলখানি আজ শুক্রবার বাদ আসর ঢাকার বি-৩৫২, খিলগাঁও তালতলায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার খিলগাঁও নুরবাগ মসজিদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী গোরস্থানে দাফন করা হয়। গত ৩ ফেব্রুয়ারি তিনি চট্টগ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বাড়ী মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ফুলকুচি গ্রামে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
