বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে আবুল কালাম আজাদকে পুনর্নিয়োগ দিয়েছে সরকার। এক সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সচিব পদমর্যাদায় এ পদে তাকে দুই বছরের জন্যে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। আবুল কালাম আজাদ একই পদমর্যাদায় ২০১৪ সাল থেকে জাতীয় বার্তা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর প্রেসসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। আবুল কালাম আজাদ ১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় যোগদানের মাধ্যমে সাংবাদিকতা পেশা শুরু করেন।
