ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রাবাসে আগুন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৭:৩১

রাজধানীর সোবহানবাগে ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, ডেন্টাল কলেজ হোস্টেলের ৪র্থ তলার ৪০৩ নং রুমে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা হতে পারে। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

আরো পড়ুন: পথে পথে মানুষের ভালোবাসা পেলেন মাশরাফি

ইত্তেফাক/জেডএইচ