প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে বৃহস্পতিবার আরো ৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনের মূল ভূখণ্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৩৬ জনে দাঁড়িয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চীনের হুবেই প্রদেশে নতুন করে আরো ৬৯ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহানেই বৃহস্পতিবার মারা গেছেন আরো ৬৪ জন। এদিকে পুরো চীনে ৩ হাজার ১ শত ৪৩ জন নতুন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া বিশ্বের প্রায় ২৫ টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।
ইত্তেফাক/এআর
