বিনোদন ডেস্ক
একাডেমি অ্যাওয়ার্ড শুরু হচ্ছে আগামীকাল। চলচ্চিত্র জগতের সম্মানজনক পুরস্কারের জন্য ১২তম ব্যক্তি হিসেবে একইসঙ্গে দুটি বিভাগ মনোনয়ন পেয়েছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। সেরা অভিনেত্রী এবং সেরা পার্শ্ব-অভিনেত্রীর জন্য মনোনয়ন পেলেন তিনি।
‘ম্যারেজ স্টোরি’ ছবির জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন এই হলিউড তারকা। পাশাপাশি ‘জোজো র্যাবিট’ ছবির জন্য পেয়েছেন সেরা পার্শ্ব-অভিনেত্রীর মনোনয়ন। তবে একইসঙ্গে দুটি বিভাগ থেকেই অস্কার এখন পর্যন্ত আগের ১১ জনের কেউই পাননি। তাই স্কারলেট যদি দুটি বিভাগেই অস্কার পান তাহলে তিনি আরো এক বিরল সম্মান পেয়ে যাবেন। রবিবার বসতে যাচ্ছে এবারের অস্কারের আসর।
স্কারলেটের আগে মাত্র ১১ জন এই বিরল সম্মান পেয়েছেন। ১৯৩৯ সালে ফে বেইনটার, ১৯৪৩ সালে টেরেসা রাইট, ১৯৪৫ সালে ব্যারি ফিেজরাল্ড, ১৯৮৩ সালে জেসিকা ল্যাং, ১৯৮৯ সালে সিগারনি উইভার, ১৯৯৩ সালে আল পাঁচিনো, ১৯৯৪ সালে হোলি হান্টার, একই বছর এমা থম্পসন, ২০০৩ সালে জুলিয়ান মুর, ২০০৫ সালে জেমি ফক্স, ২০০৮ সালে কেট ব্ল্যানচেট এই সম্মান পেয়েছিলেন। এ বছর পেলেন স্কারলেট।
