হবিগঞ্জে ইয়াবাসহ দুই নারী আটক

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৬

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ৬১ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। আটককৃতরা হচ্ছে নাহিদা বেগম ও শাহিনা আক্তার।

এসপি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার গভীর রাতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় সিলেট থেকে ঢাকাগামী বাসে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন দুই নারীকে আটক করে তাদের দেহ তল্লাশি করে নাহিদা বেগমের শরীরে বিশেষভাবে রাখা ১৫৫ প্যাকেটে ৩১ হাজার পিস এবং শাহিনা আক্তারের কাছে ১৫০ প্যাকেটে ৩০ হাজার পিস ইয়াবা ও মোবাইল উদ্ধার করা হয়। এ ব্যাপারে ডিবির এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনে মামলা করেছেন।