বনানী টিঅ্যান্ডটি কলোনি বস্তির আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩১

রাজধানীর বনানী টিঅ্যান্ডটি কলোনি বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে এনেছে। 

তেজগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মোক্তার হোসাইন জানান, টিঅ্যান্ডটি কলোনি বস্তির আগুন ভোর ৫টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

আরও পড়ুন: গাইবান্ধায় মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত

এর আগে শনিবার ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি কলোনি বস্তিতে আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ইত্তেফাক/কেকে