ডোমারে পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫১

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে পিকআপের ধাক্কায় লুৎফর রহমান (৬০) নামে এক বাই সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত একটার দিকে চিলাহাটি-আমবাড়ি সড়কের বটতলী মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত লুৎফর রহমান চিলাহাটি মাস্টার পাড়ার শুকুরু মিয়ার ছেলে এবং ৩ মেয়ে সন্তানের জনক। তিনি পেশায় একজন ঘটক। এ ঘটনায় পিকআপ ও চালক মোঃ রুবেলকে (২০) আটক করেছে পুলিশ। রুবেল পঞ্চগড় জেলার কাজিরহাট ভিতর গড়ের বাসিন্দা।

আরও পড়ুৃন : বশেমুরবিপ্রবিতে ইতিহাস বিভাগের আন্দোলন অব্যাহত

পুলিশ ও স্থানীয়রা জানায়, লুৎফর রহমান একটি বিয়ের আলোচনা শেষ করে সাইকেল যোগে চিলাহাটি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাজারের পাশেই বটতলী মোড়ে পৌছলে পেছন দিক থেকে আসা একটি সব্জিবোঝাই পিকআপ(পঞ্চগড়-ন ১১-০০৭৪) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় চালক পিকআপটি নিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থল  থেকে এক প্রায় এক কিলোমিটার দূরে মকবুলের বাজার নামক স্থানে লোকজন তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।

চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল হক জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।পিকআপটি জব্দ এবং চালক রুবেলকে আটক করে ডোমার থানায় পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম