সীতাকুণ্ডে নেমেছে সেনাবাহিনী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২০:১৫

সীতাকুণ্ডে সেনাবাহিনী নামার কারণে বিএনপির প্রার্থীর নেতাকর্মীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস দেখা গেছে। রবিবার সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদে ৩ প্লাটুন সেনাবাহিনী এসে পৌঁছায়। 

বিএনপি নেতাকর্মীরা বলছেন, এতদিন বিএনপি প্রার্থীসহ কোন নেতাকর্মী গ্রেফতার ও হয়রানির ভয়ে মাঠে ও গ্রামে প্রচারনা করতে পারছিলেন না। 

চট্টগ্রাম উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোরসালিন বলেন, আমাদের নেতাকর্মীরা এতদিন পুলিশের ভয়ে মাঠে নামতে পারেনি। তাই আমরা আশা করি সেনাবাহিনী নামার ফলে আমরা মাঠে নামতে পারবো।

আরো পড়ুন: আসছে উড়ন্ত গাড়ি, চলছে বুকিং

ইত্তেফাক/জেডএইচ