বাসার মতো বাসিও

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৭

/ শাহাদাত ফাহিম

 

ভালো যদি বাসো তবে

বাসার মতো বাসিও

কাঁদার সময় কেঁদো এবং

হাসার সময় হাসিও।

 

কাছে যদি আসবে তবে

আসার মতো আসিও

হাঁচার সময় হেঁচো এবং

কাশার সময় কাশিও।

 

প্রেমসাগরে ভাসবে যদি

ভাসার মতো ভাসিও

ছাড়ের সময় ছেড়ে দিও

ফাঁসার সময় ফাঁসিও।

 

চাইলে বদল করতে পারি

আমার কন্যা রাশিও

দূরে যাওয়ার সময় যেও

থেকো পাশাপাশিও।