রাজশাহীতে নওহাটা পৌর মেয়র গ্রেফতার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৯

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট তথা বিএনপির প্রার্থী শফিকুল হক মিলনের প্রধান নির্বাচনী এজেন্ট ও নওহাটা পৌর মেয়র মকবুল হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার সকাল ১০টার দিকে রাজশাহী মহানগরীর শিরোইল এলাকার মেয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাকে মোহনপুর থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে মোহনপুর থানার ওসি আবুল হোসেন বলেন, মোহনপুর এলাকায় নাশকতার পরিকল্পনার চেষ্টার অভিযোগে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ মকবুল হোসেনকে গ্রেপ্তার করেছে। পরে তাকে মোহনপুর থানায় হস্তান্তর করা হয়। সন্ত্রাসদমন আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/বিএএফ