মো. সুজাউদ দৌলা
সহকারী অধ্যাপক,বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।
অতিথির স্মৃতি
শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
বাবা-মার আদরের দুই ছেলে রাহি ও মাহি এবার ক্লাস টু তে পড়ে। ওদের বাবা একদিন ছোট্ট একটি খাঁচায় একটি ময়না পাখি কিনে ওদের উপহার দেয়। সেই থেকে সারাক্ষণ দুই ভাই প্রতিযোগিতা করে পাখিটিকে খাবার দেওয়া, পানি দেওয়া, কথা বলা আর কথা শেখানোর আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। কিন্তু একদিন সকালে দেখে ইঁদুর এসে রাতে পাখিটাকে মেরে ফেলেছে। সেই থেকে যে তাদের অঝোর ধারায় কান্না, কেউ আর থামাতেই পারে না। আজ সেই ময়নার কথা মনে হলে ওরা কেঁদে ওঠে।
১৪। উদ্দীপকে ‘অতিথির স্মৃতি’ গল্পের যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো-
i. পশু-পাখির সাথে মানুষের স্বাভাবিক সম্পর্ক
ii. পশু-পাখির সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক
iii. ভালোবাসার সিক্ত পশু-পাখির বিচ্ছেদ বেদনায় কাতরতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৫। উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন বাক্যে প্রকাশ পেয়েছে?
(ক) বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না
(খ) আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিত হয়ে বসে আছে
(গ) অতএব আমার অতিথি করে উপবাস
(ঘ) আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাসনে বুঝলি
১৬। ‘অতিথির স্মৃতি’ গল্পটি কোন গল্পটির ঈষত্ পরিমার্জিত রূপ?
(ক) অতিথির কীর্তি (খ) দেওঘরের স্মৃতি
(গ) অ-তিথির স্মৃতি (ঘ) দেওঘরের কীর্তি
১৭। লেখক কেন দেওঘরে এসেছিলেন?
(ক) গল্প লেখার জন্যে
(খ) বায়ু পরিবর্তনের জন্যে
(গ) তীর্থ ভ্রমণের জন্যে (ঘ) সুচিকিত্সার জন্যে
১৮। লেখক কার আদেশে দেওঘরে এসেছিলেন?
(ক) চিকিত্সকের (খ) অতিথির
(গ) বামুনঠাকুরের (ঘ) চাকরদের
১৯। রাত্রি কখন থেকে একজন লোক গলাভাঙা সুরে ভজন শুরু করত?
(ক) দুটো (খ) তিনটে (গ) চারটে (ঘ) পাঁচটা
২০। নিচের কোনটি শোথ জাতীয় রোগ?
(ক) বাত (খ) বেরিবেরি (গ) হাঁপানি (ঘ) গলগন্ড
২১। ফোলা পায়ের লজ্জা ঢাকতে কারা যত্নশীল?
(ক) পীড়িত মেয়েরা (খ) মধ্যবিত্তের বউরা
(গ) বেরিবেরির রোগীরা (ঘ) বাতব্যাধিগ্রস্তরা
২২।পাখি চালান দেওয়া ব্যবসা কাদের?
(ক) পাখিপ্রেমিকের (খ) চিকিত্সকের
(গ) পীড়িতদের (ঘ) ব্যাধের
২৩।খাওয়া সম্বন্ধে নির্বিকারচিত্ত কে?
(ক) মালিনী (খ) অতিথি (গ) চাকর (ঘ) লেখক
২৪।‘কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি’- কোন মেয়েটির?
(ক) মালিনীর (খ) পান্ডুর রোগীর
(গ) বাতব্যাধিগ্রস্তের (ঘ) পা ফোলা রোগীর
২৫। মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে কার সংখ্যা ঢের বেশি?
(ক) মেয়েদের (খ) পুরুষদের
(গ) চিকিত্সকের (ঘ) চাকরদের
(ঘ) প্রাণীদের প্রতিও যত্নশীল হওয়া উচিত
১৪গ,১৫ক,১৬খ,১৭খ,১৮
ক,১৯খ,২০খ,২১গ,২২ঘ,২৩
ক,২৪খ,২৫ক
