বেনাপোলে সোনার বারসহ আটক দুই

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:২০

বেনাপোল (যশোর) সংবাদদাতা

বেনাপোল পোর্ট থানার বড় আচড়া সীমান্ত থেকে শনিবার সকালে ৩০ পিস সোনার বারসহ দুই জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলো: ওমর ফারুক রনি (৩০) ও ইকবাল হোসেন (৩২)। তারা উভয়ই বড় আচড়া গ্রামের বাসিন্দা। ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, জব্দকৃত সোনার বাজার মূল্যে ২ কোটি ১৭ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।