পুনর্বাসনের দাবিতে মানববন্ধন
বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বাঁশখালী পৌরসদরের আদালত ভবন সড়কে ২৫টি দোকান উচ্ছেদ করেছে থানা পুলিশ। শনিবার সকালে এই দোকানগুলো উচ্ছেদ করা হয়। এদিকে হঠাত্ করে দোকান উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করেছেন হকার্স সমিতির ব্যবসায়ীরা। এর প্রতিবাদে তারা স্থায়ীভাবে পুনর্বাসন ও ক্ষতিগ্রস্ত মালামালের ক্ষতিপূরণ দাবিতে উপজেলা পরিষদ মাঠে মানববন্ধন করে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মো. জাকের, ইয়াছিন, সাহাবউদ্দিন, মো. নুরু, বশর, জসীমউদ্দিন, নাঈমউদ্দিন ও জলিলসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রেজাউল করিম মজুমদার বলেন, আদালতের নির্দেশে দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।
