শেকৃবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:২৫

দুই বছর দুই মাসেরও বেশি সময় পরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ। গতকাল শনিবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ এ কমিটি প্রকাশ করা হয়।

২২২ সদস্যবিশিষ্ট কমিটিতে সহসভাপতি পদে ৬০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন, সহ-সম্পাদক পদে ২৬ জনের নাম ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি সম্পর্কে শেকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটিতে পদপ্রাপ্ত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ছাত্রলীগের জন্য নিবেদিত প্রাণ এমন কর্মীদের আমরা কমিটিতে রাখার চেষ্টা করেছি।’