‘সেইফ’ ব্র্যান্ডের যাত্রা শুরু

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৩

যাত্রা শুরু করল দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন গ্রুপের আরেকটি নতুন ব্র্যান্ড ‘সেইফ ইলেকট্রিক্যাল সল্যুশনস’। ক্রেতাদের হাতে উচ্চ গুণমানের নিরাপদ, পরিবেশবান্ধব ও বিদুত্সাশ্রয়ী ইলেকট্রিক্যাল পণ্য তুলে দিতে ওয়ালটন গ্রুপের এই উদ্যোগ। গত ৪ ফেব্রুয়ারি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানায় কেক কেটে সেইফ ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলম সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর ইউসুফ আলী, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন, সেইফ ইলেকট্রিক্যাল সল্যুশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সোহেল রানা, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান সৈয়দ কোহিনুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার জাকিবুর রহমানসহ ওয়ালটন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। —প্রেস বিজ্ঞপ্তি