একুশের নতুন বই

ক্রিয়েশান অব এনার্জি ফ্রম দ্য ক্রিয়েশান

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৭

নজমুল হুদা

গবেষণ

প্রচ্ছদ ও অলংকরণ: নজমুল হুদা। মূল্য: ১৫০ টাকা

 

নজমুল হুদা সুপরিচিত একজন বিজ্ঞানী ও লেখক। তাঁর ক্রিয়াকর্ম নিয়ে পত্রপত্রিকা অনেক সংবাদ, সম্পাদকীয় প্রকাশ করেছে। তিনিই এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি বিজ্ঞানী, যাঁর আবিষ্কার আন্তর্জাতিক পেটেন্ট জগতের সর্্বোচ্চ পাদপীঠ ডব্লিউআইপিও কর্তৃক প্রকাশিত হয়েছে। তিনি ব্যাটারি বিদ্যুত্ ছাড়া রেডিও চালানোর কৌশল আবিষ্কার করেছিলেন, যার নমুনা আছে বিজ্ঞান জাদুঘরে; ব্রিটেনের এক কোম্পানি তাঁর এই উদ্ভাবন করা যন্ত্র অনুকরণ করে দক্ষিণ আফ্রিকায় বাজারজাত করার উদ্যোগ নিয়েছিল।

তিনি ‘সৃষ্টি থেকে শক্তি সৃষ্টি’র তত্ত্ব বা ‘থিওরি অব ক্রিয়েশন অব এনার্জি ফ্রম দি ক্রিয়েশন’ উদ্ভাবন করেছেন। এ-তত্ত্বের মূল কথা সৃষ্টি অর্থাত্ বিশ্ব বা পৃথিবী থেকেই শক্তির সৃষ্টি করা সম্ভব। বলার অপেক্ষা রাখে না এই তত্ত্ব কার্যকর করা গেলে বিশ্ব-বিজ্ঞানের শুধু নয়, মানব সভ্যতার গতিধারাও বদলে যাবে। সাম্প্রতিক নয়টি ইংরেজি ও দুটি বাংলা লেখাসহ বইয়ের নাম শিরোনামের সম্পূর্ণ আবিষ্কারটি সম্পর্কে এই বই।