আড়াইহাজারে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ০০:৩৩

আড়াইহাজারে মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটি। গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি শেখ জাহিদ হাসান প্রিন্স, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ সুন্দর আলী প্রমুখ।