খুলনা অফিস
খুলনায় ১৪ দল সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে মহানগর জাতীয় পার্টি-জেপির নেতাকর্মীরা গত পাঁচদিন ধরে নগরীতে ব্যাপক গণসংযোগ করছে।
রবিবার মহানগর জেপির নেতাকর্মীরা খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনের আওয়ামী লীগ প্রার্থী সেখ সালাউদ্দিন জুয়েল ও খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনের আওয়ামী লীগের প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ানের নৌকা মার্কার পক্ষে ভোট চেয়ে নগরীর গ্রীনল্যান্ড আবাসন কলোনি-জোড়াগেট, হরিজন কলোনি-সোনাডাঙ্গা ময়লাপোতা, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, খুলনা মেডিকেল কলেজ, খোড়াবস্তি, মোল্লা বাড়ির মোড়, দৌলতপুর বাজার, বৈকালী, খালিশপুর, নতুন রাস্তার মোড়, সোনাডাঙ্গা আবাসিক, নিরালা আবাসিক, নিরালা দিঘিরপাড় ও বাগমারা এলাকায় ব্যাপক প্রচারণা চালান। এ সময় উপস্থিত ছিলেন জেপির ভাইস চেয়ারম্যান শরিফ শফিকুল হামিদ চন্দন, মহানগর জেপির সাধারণ সম্পাদক কাজী মাসুদ আহম্মেদ, মহানগর ছাত্র সমাজের সভাপতি মো. নাজমুল হুদা প্রমুখ।
