শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির মিলনমেলা অনুষ্ঠিত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৪

‘এ যেন এক সম্প্রীতির মেলবন্ধন’ স্লোগানে শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতির মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক বনভোজনের অংশ হিসেবে ঢাকার উত্তরা দিয়াবাড়ীতে মডেল টাউনের আরপি সেন্টারে শনিবার এ মিলনমেলার আয়োজন করা হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে ছিল বিভিন্ন বয়সীদের খেলাধূলা, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, রাফেল ড্র, পুরস্কার বিতরণসহ নানা আয়োজন।

ঢাকায় অবস্থানরত তিন শতাধিক নানা পেশা ও বয়সী শিবগঞ্জবাসী এ মিলনমেলায় অংশগ্রহণ করেন। শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে এ মিলনমেলা একে অপরের সাথে কুশল বিনিময়, পরিচিতি, ভালোবাসা, সৌহার্দ্য এবং সম্প্রীতি সৃজনে প্লাটফর্মে পরিণত হয়।

শনিবার সকাল ৮টায় ঢাকার বিভিন্ন স্থানে অবস্থানে বসবাসকারী শিবগঞ্জবাসীকে নিয়ে আরপি সেন্টারের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। আয়োজনস্থলে পৌঁছার পর জাতীয় সংগীত, ভাষা শহিদদের সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন এবং শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি ডা. এজেডএম মাইদুল ইসলামের স্বাগত বক্তব্যের অনুষ্ঠানমালা শুরু হয়। দিনব্যাপী আয়োজন শেষে সন্ধ্যা ৭টায় প্রত্যেককে নিজ নিজ স্থানে পৌঁছে দেয়া হয়।

এ মিলনমেলায় শিবগঞ্জ উপজেলার বিশিষ্টজন এবং গুণীজনের মধ্যে  উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এজেড এম মাইদুল ইসলাম, এয়ার কমডর এম এ রউফ, ট্রপিক্যাল হোমস লিমিটেড এর চেয়ারম্যান ডা. রিজাউল করিম সান্না, অক্সফোর্ট ইন্টান্যাসনাল স্কুলের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টুটুল, ব্রিগেডিয়ার নাসিমুল গনি, সাবেক এসপি জাহাঙ্গীর হোসেন, প্রকৌশলী আবু মুসা, মো. গোলাম রব্বানী, ডা. আবু বকর সিদ্দিক, আবুল কাসেম ফকির, মাহমুদুর রহমান মান্না, আবুল কাসেম আব্দুল হান্নান, বেনজির আহম্মেদ, আকরাম হোসেন, সাবিহা সুলতানা, মৌসুমি আক্তার, ড. কাজী মো. ইমদাদুল হক, ড. কফিলউদ্দিন প্রকৌশলী রফিকুল ইসলাম, মো. আব্দুল আলিম, অ্যাডভোকেট মশহুর রহমান, অ্যাডভোকেট সাকিল উদ্দিন, অ্যাডভোকেট উজ্জ্বল প্রসাদ কানু, মিজানুর রহমান, প্রকৌশলী সোহাগ, মিঠুন মিয়া, মীর লিয়াকত আলী,  এনামুল হক, মোমতা খাতুন, ডাঃ মারজানুল হক,  প্রকৌঃ নূরুল আমিন চৌধুরী, আব্দুল্লাহেল বাকী , জহুরুল হক, আবু রায়হান  মোঃআব্দুল আলী,আব্দুল ওহাব,মিসেস রোকসানা হায়দার, প্রোগামার  এনামুল ইসলাম ড.উদয় কুমার মহন্ত আবু বকর প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ