গাজীপুর-১ আসনে

আওয়ামী লীগ ও বিএনপি থেকে দুই ভাই মনোনয়ন প্রত্যাশী

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ০০:৩৩

g গাজীপুর প্রতিনিধি

গাজীপুর-১ আসনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে দুই ভাই মনোনয়ন ফরম কিনেছেন। গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল আওয়ামী লীগ থেকে এবং তার বড় ভাই গাজীপুর মহানগর শ্রমিক দলের সভাপতি ও সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল আহমাদ সরকার বিএনপি থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন। কামরুল আহসান সরকার রাসেল সোমবার বিকালে ঢাকায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহমদ সরকার, গাজীপুর জেলা ট্রাক-পিকআপ-ট্যাংকলরী ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মোতালেব, আওয়ামী লীগ নেতা সামসুল হক সরকার, খলিলুর রহমান, আনোয়ার হোসেন সরকার, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রকিব সরকার ছাড়াও মহানগর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মোটরসাইকেল চুরি

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ শাখার সামনে থেকে সোমবার সকালে চ্যানেল নাইনের গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামানের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি মেট্রোপলিটন পুলিশ, গাজীপুরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।