গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের গোপালপুরে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে সুজন দেবনাথ (৩০) নামে এক ব্যবসায়ী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। শনিবার গভীর রাতে কোনাবাড়ী বাজারে পৌর নিউ মার্কেটে নিজ ব্যবসা প্রতিষ্ঠান হূদি বস্ত্রালয়ে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। সে গৌরীপুর থানার কাশেমপুর গ্রামের নির্মল দেবনাথের পুত্র। জানা যায়, নিহত সুজন দীর্ঘদিন ধরে গোপালপুরে তার মামা বিদ্যুত্ পালের বাসায় থেকে কাপড়ের ব্যবসা করতেন। ধার-দেনা করে নিজ নামে হূদি বস্ত্রালয় গড়ে তুলেন। সম্প্রতি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় পাওনাদারদের চাপাচাপিতে সে আত্মহত্যার পথ বেছে নেন বলে জানান গোপালপুর থানার এসআই আসলাম উদ্দিন।
