ভিট-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঐশী

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৮

হেয়ার রিমুভাল ব্র্যান্ড ভিট-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন বাংলাদেশি মডেল এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ মুকুটধারী জান্নাতুল ফেরদৌস ঐশী। সম্প্রতি ভিট-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক এ ঘোষণা দেওয়া হয়। স্বপ্নালু, প্রাণবন্ত ও উচ্চাকাঙ্ক্ষী আধুনিক নারীর প্রতিনিধি হিসেবে ভিট জান্নাতুল ফেরদৌস ঐশীকে তাদের অ্যাম্বাসেডর হিসেবে নির্ধারণ করে। সম্প্রতি রাজধানীর রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের করপোরেট অফিসে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রেকিট বেনকিজার-এর ম্যানেজিং ডিরেক্টর ভিশাল গুপ্ত, মার্কেটিং ডিরেক্টর নুসরাত জাহান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।  রেকিট বেনকিজার-এর মার্কেটিং ডিরেক্টর নুসরাত জাহান বলেন, ‘ভিট পরিবারে জান্নাতুল ফেরদৌস ঐশীকে পেয়ে আমরা খুবই আনন্দিত। নারীদের আরো শক্তিশালী করে গড়ে তুলতে ঐশীই উত্কৃষ্ট উদাহরণ। তিনি অল্প বয়সেই যেটুকু অর্জন করেছেন তা আমাদের গ্রাহকদের আরো অনুপ্রাণিত করবে।’—প্রেস বিজ্ঞপ্তি