বরিশাল প্রেসক্লাবে বার্ষিক ক্রীড়া শুরু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২১:২১

বরিশাল অফিস

শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। গত রবিবার রাতে প্রেসক্লাব চত্বরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এবং র্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ প্রতিযোগিতায় ব্যাডমিন্টন ছাড়াও কেরাম এবং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান মিরন, সাবেক সভাপতি এসএম ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু ও পুলক চ্যাটার্জী, বর্তমান সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন ও সহসভাপতি কাজী মামুন এবং রাহাত খান প্রমুখ।