যুবাদেরকে হামজার অভিনন্দন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২১:২২

হামজা চৌধুরীর জন্ম-বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও নাড়ি পোঁতা বাংলাদেশে। লেস্টার সিটির এই মিডফিল্ডার নিয়মিত খোঁজখবরও রাখেন বাংলাদেশ ক্রীড়াঙ্গনের। এমন একজনকে বাংলাদেশের বিশ্বজয়ের খবর ছুঁয়ে যাবে না—তা কী করে হয়? যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ ভারতকে হারানোর পর বিসিবির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা এই মিডফিল্ডার। উল্লেখ্য, এর আগে গেল বছর বিশ্বকাপে বাংলাদেশের খেলায় বাবাকে স্টেডিয়ামে যাওয়ার টিকিটও করে দিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।