সভাপতি নান্নু সম্পাদক আসাদ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৬

বাকৃবি অফিসার পরিষদ নির্বাচন

বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অফিসার পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে মো. খাইরুল আলম নান্নু এবং সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান আসাদ নির্বাচিত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাতটায় প্রধান নির্বাচন কমিশনার কৃষিবিদ মো. অলিউল্লাহ্ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ১০টা থেকে দুপুর দুটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ চলে।

১৫ সদস্যবিশিষ্ট কমিটিতে সহসভাপতি পদে মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক পদে মো. কাজী নূরে নবী শিপলু, কোষাধ্যক্ষ পদে এ কে এম মানছুরুল ফেরদৌস, দফতর ও প্রচার সম্পাদক পদে আসিফ মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আলম শেখ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে মো. দেলুয়ার হোসেন, মহিলা সম্পাদিকা পদে জেসমিন খান নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে ছয় জন নির্বাচিত হয়েছেন।