ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় চার টিকিট কালোবাজারিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে ট্রেনের ৬১ আসনবিশিষ্ট ৪৪টি টিকিটসহ তাদের আটক করে র্যাব-১৪। সাজাপ্রাপ্তরা হলো— মো. আবু কালাম, মো. আরিফ, মো. সোহেল মিয়া ও মো. হাকিম।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের তাত্ক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে ১ নম্বর আসামিকে ১১ মাস, ২ নম্বর আসামিকে ১০ মাস, ৩ নম্বর আসামিকে ছয় মাস এবং ৪ নম্বর আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
