বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শনিবার মহাখালীর আইপিএইচ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় অ্যাসোসিয়েশনের ২০২০-২০২১ সালের কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির হোসেন ও মহাসচিব হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস) -এর পাবলিক হেলথ অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন। এর আগে ‘সাম্প্রতিক পাবলিক হেলথ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব এবং সভাপতিত্ব করেন বিইউএইচএসয়ের উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলম। আরো বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আবু জামিল ফয়সাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. খায়রুল ইসলাম।—প্রেস বিজ্ঞপ্তি
