কাতারে বিপ্লব সাহার ফ্যাশন শো

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩১

কাতারে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের উল্লেখযোগ্য রপ্তানি পণ্যের বাজার তৈরির লক্ষ্যে রাজধানী দোহায় অবস্থিত আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে বাণিজ্য ও বিনিয়োগ প্রদর্শনী মেলা ‘মেড ইন বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়ে গত ২৮ থেকে ৩০ জানুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই প্রদর্শনী। তিন দিনব্যাপী চলা অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও কাতার ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান শেখ ফয়সাল বিন কাসিম আল থানি। বাংলাদেশ ফোরাম কাতার (বিএফকিউ) ও কাতার বাংলাদেশ দূতাবাস যৌথ উদ্যোগে এই মেলা আয়োজন করেন। এ ফ্যাশন শো নিয়ে উপস্থিত ছিলেন বিশ্বরঙ-এর কর্ণধার স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। ২৮-৩০ জানুয়ারি ৪টি ফ্যাশন কিউ-এর মাধ্যমে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ, কিউএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আল জাইদাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।