উপকরণ :স্ট্রবেরি ২৫০ গ্রাম, ডাবের পানি ২ কাপ, কর্নফ্লাওয়ার ১/৪ কাপ, চিনি ১/২ কাপ, কোকোনাট পাউডার পরিমাণমতো।
প্রণালি : স্ট্রবেরিকে ছোট করে কেটে ব্লেন্ড করে নিন। প্রয়োজনে সামান্য পানি ব্যবহার করুন। এরপর স্ট্রবেরির মিশ্রণটি চেলে নিন। একটি প্যানে চেলে নেওয়া স্ট্রবেরি পেস্ট, ডাবের পানি, চিনি, কর্নফ্লাওয়ার সব একসাথে মিশিয়ে মিডিয়ার হিটে ঘন হওয়া পর্যন্ত রান্না করতে থাকুন। ঘন হয়ে গেলে একটি ৮ ইঞ্চির মোল্ডে মিশ্রণটি ঢেলে দিয়ে ফ্রিজে রেখে দিন। সেট হয়ে গেলে পছন্দের সেইপে কেটে দিয়ে কোকোনাট পাউডারে গড়িয়ে নিন।
