ভালোবাসা দিবসে প্রিয়জনকে উপহারে বা প্রিয়জনের সঙ্গে ম্যাচ করে পড়ার পোশাকের আয়োজন সাজিয়েছে কে ক্র্যাফ্ট। তাদের আয়োজনে রয়েছে নতুন নতুন ডিজাইনের সালোয়ার-কামিজ, শাড়ি, টপস, কুর্তি, স্কার্ট-টপস। এছাড়াও থাকছে ছেলেদের পাঞ্জাবি, শার্ট, কটি ইত্যাদি। আধুনিক প্যাটার্নে হালকা নকশা ও বৈচিত্র্যময় প্রিন্টে সাজানো হয়েছে পোশাকগুলো।
