আব্দুল মালেক দোভাষের মৃত্যুতে জেপির শোক

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪১

জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আজাদ দোভাষের বাবা মো. আব্দুল মালেক দোভাষ (৮৬) গত রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোসেন দোভাষেরও ছোটো ভাই।

আব্দুল মালেক দোভাষের মৃত্যুতে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম গতকাল সোমবার শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আব্দুল মালেক তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে যান। গতকাল বাদ আসর পাহাড়তলী বেলুয়ার দীঘি মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।