রংপুরে সাংবাদিকদের মানববন্ধন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৬

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে মঙ্গলবার সাংবাদিক গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যম ও সাংবাদিকদের হুমকি-নিপীড়নের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ সংবাদিকদের ২৮টি সংগঠনের সমন্বয়ে এর আয়োজন করা হয়। বিভাগীয় শিক্ষা অফিসের সামনে সম্মিলিত সাংবাদিক সমাজ আয়োজিত গণসমাবেশ ও মানববন্ধনে সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক সাইদুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বক্তব্য দেন রংপুর প্রেসক্লাব ও রংপুর  ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক। রিপোর্টার্স ক্লাব রংপুরের কোষাধ্যক্ষ এস এম ইকবাল সুমনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব রতন সরকার।