চট্টগ্রাম বন্দরে ট্রেইলারের ধাক্কায় শ্রমিক নিহত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৬

চট্টগ্রাম অফিস

রপ্তানি কনটেইনার জাহাজে তোলার কাজে স্প্রেডার লাগানোর সময় গাড়ির ধাক্কায় মো. মনির (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে বন্দরের ১১ নম্বর বার্থে এই দুর্ঘটনা ঘটে। সে ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার বাসিন্দা ও বন্দরের বার্থ অপারেটর।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, জাহাজে তোলার জন্য ক্রেনের ক্যাবলের সঙ্গে যুক্ত স্প্রেডার কনটেইনারে লাগানোর সময় একটি বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) ট্রেইলার ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।