কুষ্টিয়ায় তিন জনের যাবজ্জীবন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮

ব্যবসায়ী হত্যা মামলা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ব্যবসায়ী হাবিল ব্যাপারীকে হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে দায়রা জজ অরূপ কুমার গোস্বামী আদালতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন রবিউল ইসলাম, মো. আনিছুজ্জামান ওরফে আনিছ ও মো. গোলাম সরোয়ার ওরফে সরু। রায় ঘোষণার সময় আসামি আনিছুজ্জামান ওরফে আনিছ ও মো. গোলাম সরোয়ার ওরফে সরু আদালতে হাজির ছিলেন। অপর আসামি রবিউল ইসলাম পলাতক।