স্পোর্টস রিপোর্টার
বাফুফের ব্যবস্থাপনায় রেফারিজ কমিটির পরিচালনায় ৯-১৪ ফেব্রুয়ারি ঢাকায় নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের মতিঝিলস্থ বাফুফে ভবন/সংশ্লিষ্ট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন হতে নির্ধারিত ফরম পূরণ করে আগামী ২২ জানুয়ারির মধ্যে বাফুফের সাধারণ সম্পাদক বরাবর পাঠাতে হবে। আবেদনকারীদের শুধু আবাসন ব্যবস্থা দেওয়া হবে। এবিষয়ে বাফুফের শহিদুল ইসলাম লিমনের (০১৭০৯৬৬০৫১৪, ০১৬৭১৮৯৯৮৯১) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
