ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩০

মো. নূরুজ্জামান মিঞা

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা

 

টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২ ফেরুয়ারি  কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রধান পৃষ্ঠপোষক ও ১৯ পদাধিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন বেগম রেহেনা শামীম। ড. ফজলুর রহমান খান, ক্যাপ্টেন ডা. সিতারা বেগম, বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহি উদ্দিন জাহাঙ্গীর ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই ৪টি হাউজে বিভক্ত হয়ে ১০ দিনব্যাপী প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে ও সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে। সমাপনী দিবসে ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ স্বাধীনে অনন্য ভূমিকা উল্লেখ পূর্বক এক মনোজ্ঞ ডিসপ্লে উপস্থাপন করে শিক্ষার্থীরা। পরে বিশেষ অতিথি বেগম রেহেনা শামীম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।  এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল জিএম সারওয়ার, সামরিক অফিসার বৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম, জি বি জি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মতিয়ার রহমান ও পৌর মেয়র শহীদুজ্জামান খান প্রমুখ।