জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪০

বাংলা

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

অতিথির স্মৃতি

প্রশ্ন ১। লেখক দেওঘরে কেন এসেছিল?

উত্তর: বায়ু পরিবর্তনের জন্য লেখক দেওঘরে এসেছিল।

প্রশ্ন ২। কোন পাখি সবচেয়ে ভোরে ওঠে?

উত্তর: দোয়েল পাখি সবচেয়ে ভোরে ওঠে।

প্রশ্ন ৩। পাখি চালান দেওয়া কাদের ব্যবসা?

উত্তর: পাখি চালান দেওয়া ব্যাধের ব্যবসা।

প্রশ্ন ৪। দেওঘরে গলাভাঙা লোকটি একঘেয়ে সুরে কী গান গাইত?

উত্তর: ভজন গান।

প্রশ্ন ৫। কখন ভজন গান শুরু হতো?

উত্তর: রাত্রি তিনটে থেকে ভজন গান শুরু হতো।

প্রশ্ন ৬। পাখিদের মধ্যে একটু দেরি করে আসত কারা?

উত্তর: হলদে রঙের একজোড়া বেনে-বৌ পাখি।

প্রশ্ন ৭। বেনে-বৌ পাখিজোড়া ক’দিন পর ফিরে এসেছিল?

উত্তর: তিন দিন পর।

প্রশ্ন ৮। দেওঘরে পীড়িতদের মধ্যে কাদের সংখ্যা বেশি ছিল?

উত্তর: মেয়েদের।

প্রশ্ন ৯। পা ফুলো ফুলো মেয়েদের কী রোগ ছিল?

উত্তর: বেরিবেরি।

প্রশ্ন ১০। কাকে দেখে লেখকের সবচেয়ে দুঃখ হতো?

উত্তর: একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে লেখকের সবচেয়ে দুঃখ হতো।

প্রশ্ন ১১। সন্ধ্যার পূর্বেই কাদের ঘরে প্রবেশ করা প্রয়োজন ছিল?               

উত্তর: বাত ব্যাধিগ্রস্তদের।

প্রশ্ন ১২। ভজন কী?

উত্তর: প্রার্থনামূলক গানকে ভজন বলে।

প্রশ্ন ১৩। মালিনী বলতে কাকে বুঝানো হয়েছে?

উত্তর: মালির স্ত্রীকে

প্রশ্ন ১৪। অন্ধকারে লেখকের সঙ্গী হয়েছিল কে?

উত্তর: একটি কুকুর।

প্রশ্ন ১৫। লেখক অতিথিশালায় কাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন?

উত্তর: একটি কুকুরকে নিয়ে অতিথিশালায় উপস্থিত হয়েছিলেন।

প্রশ্ন ১৬। অতিথিশালায় বাড়তি খাবারের অংশীদার কে ছিলেন?

উত্তর: বাগানের মালির মালিনী।

প্রশ্ন ১৭। কুকুরটিকে খেতে দেয়ার জন্যে লেখক প্রথম দিন কাকে নির্দেশ দিয়েছিলেন?

উত্তর: অতিথিশালার চাকরকে।

প্রশ্ন ১৮। কুকুরটিকে খেতে দেওয়ার জন্যে লেখক দ্বিতীয় দিন কাকে নির্দেশ দেন?

উত্তর: অতিথিশালার বামুন ঠাকুরকে।

প্রশ্ন ১৯। কে কুকুরটিকে মেরে বার করে দিয়েছিল?

উত্তর: মালির বউ।

প্রশ্ন ২০। কুকুরটি কখন লুকিয়ে বাড়িতে এসেছিল?

উত্তর: দুপুর বেলা।

প্রশ্ন ২১। বেঁচে যাওয়া খাবার কে চেঁচেপুঁচে নিয়ে গিয়েছিল?

উত্তর: মালির বউ।

প্রশ্ন ২২। লেখকের ট্রেন স্টেশন ছেড়ে দিলে অতিথি কোথায় দাঁড়িয়ে ছিল?

উত্তর: স্টেশনের ফটকের বাইরে।

প্রশ্ন ২৩। ‘অতিথির স্মৃতি’ গল্পটি লেখকের কোন গল্পের পরিবর্তিত রূপ?

উত্তর: ‘দেওঘরের স্মৃতি’।

প্রশ্ন ২৪। পাণ্ডুর শব্দের অর্থ কী?

উত্তর: ফ্যাকাশে।

প্রশ্ন ২৫। সবাই বকশিশ পেলেও কে বকশিশ পেল না?

উত্তর: অতিথি বা কুকুরটি বকশিশ পেল না।ধ