চট্টগ্রামে টি-১০ করপোরেট ক্রিকেট শুরু আজ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৯

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম উইকেন্ড ক্রিকেট ক্লাবের আয়োজনে টি-১০ করপোরেট ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। সাগরিকার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে তিন দিনের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে  ইস্পাহানি গ্রুপ, আম্বিয়া গ্রুপ, কন্টিনেন্টাল গ্রুপ, মাস ইন্টিমেটস, কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ও টি জেড ফ্যাশন লিমিটেড।  গত মঙ্গলবার রাতে নগরীর একটি হোটেলে প্রতিযোগিতার জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নুরুল আবেদীন নোবেল, মো.শহিদুর রহমান, আজম ইকবাল, আফতাব আহমেদ, নাফিজ ইকবালসহ নবীন ও প্রবীণ ক্রিকেটারের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে আয়োজকদের পক্ষ থেকে উঠতি ক্রিকেটারদের মধ্যে ক্রিকেট সামগ্রী বিতরণ করা হয়।

চট্টগ্রামে কিশোর ফুটবলের প্রথম সেমিফাইনাল আজ

এলিট পেইন্ট রাবেয়া সিরাজ স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় শুরু হবে। আলোর ঠিকানা ও রাফা ক্লাব পরস্পরের মোকাবিলা করবে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে পটিয়া আবদুস সোবহান ফুটবল দলের বিপক্ষে খেলবে মাদারবাড়ি শোভনীয়া ক্লাব।