ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গার্মেন্টসের বকেয়া বিল তুলতে গিয়ে নিখোঁজ ব্যবসায়ী মন্টু মিয়া (৫০)মরদেহ তিনদিন পর উদ্ধার হয়েছে।
বুধবার দুপুর ১২ বুড়িগঙ্গা নদীর সোয়ারি ঘাট এলাকয় মন্টু মিয়ার লাশটি ভেসে উঠলে ঘাটের মাঝিরা কেরানীগঞ্জ মডেল থানায় খবর দিলে পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট তৈরী করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন : মোবাইলে প্রশ্নপত্রের ছবি: দুই ছাত্রের বিরুদ্ধে মামলা
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজি মাইনুল ইসলাম জানান, মন্টু মিয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালীগঞ্জ এলাকায় মজিবর মার্কেটের তিনতলায় নিউ এন এইচ নামে তৈরী পোশাকের কারখানা রয়েছে। গত ৯ ফেব্রুয়ারি রাতে নিখোঁজ থাকলে তার স্বজনরা ১০ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট থানায় একটি জিডি করে। বুধবার তার মরদেহ উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এমআরএম
