আসামের নাগরিকপঞ্জির তথ্য ওয়েবসাইট থেকে গায়েব

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫৩

আসামের জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি’র তথ্য তাদের ওয়েবসাইট থেকে উধাও হয়ে গেছে। গত বছরের ৩১ আগস্ট এনআরসি’র চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই তাদের ওয়েবসাইটে ঐ তালিকা দেখা যেতো। কিন্তু গত কিছুদিন ধরে সেই তালিকা আর দেখা যাচ্ছে না। এ নিয়ে আসামের একটা বড়ো অংশের মানুষদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। বিশেষ করে যে প্রায় ১৯ লাখ মানুষের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ গেছে, তাদের মধ্যে। এনআরসি নিয়ে তৃণমূল স্তরে কাজ করেন এমন একজন সমাজকর্মী শাহজাহান আলি বলেন, হঠাত্ করেই এনআরসি’র তালিকা আর ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। এটা কেন হলো, সেটাও স্পষ্ট নয় বেশিরভাগ মানুষের কাছেই। এনআরসি’র রাজ্য সমন্বয়ক হিতেশ দেব শর্মা অবশ্য বলেছেন, এটি একটি কারিগরী সমস্যা। -বিবিসি