পাকিস্তানে মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাঈদের সাড়ে ৫ বছরের দ–

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫৩

সন্¿াসবাদে অর্থ জোগানের মামলায় পাকিস্তানের আদালত জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদকে দু’টি মামলায় সাড়ে পাঁচ বছরের কারাদ– দিয়েছে আদালত। গতকাল এই রায় দেয় লাহোরের সন্¿াসবিরোধী আদালত। এই হাফিজ সাঈদই ২০০৮ সালে মুম্বাই হামলায় মাস্টার মাইন্ড ছিল। সেই জঙ্গি হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। প্রত্যেক মামলায় সাঈদকে ১৫ হাজার রূপি করে জরিমানা করা হয়। সন্¿াসবিরোধী বিভাগ সাঈদের বিরুদ্ধে এফআইআর করেছিল। পাঞ্জাব প্রদেশের শহরগুলোতে সন্¿াসবাদে আর্থিক সাহায্যের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। ১৭ জুলাই তাকে গ্রেফতারও করা হয়। হাফিজ সাঈদ এখন লাহোরের কোত লাখপত জেলে আছেন। দুই দিন পরেই প্যারিসে বৈঠকে বসছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। সেই বৈঠকে পাকিস্তানকে কালো না ধূসর কোন তালিকাভুক্ত করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগেই পাকিস্তানের আদালতের হাফিজ সাঈদের সাজা ঘোষণা করা হলো। -ডন ও ওয়ান ইন্ডিয়া