খাগড়াছড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব তিনটি পিস্তল ও ৪৬ রাউন্ড গুলিসহ রবিউল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার বিকেলে শহরের পানছড়ি রোডের খাগড়াছড়ি স্টেডিয়াম সংলগ্ন সিঙ্গিনালা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, র্যাব -৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল এবং এসপি মো. মাসুদ এর নেতৃত্বে র্যাবের একটি দলটি পানছড়িগামী একটি মোটর সাইকেল থেকে অস্ত্র-গুলিসহ রবিউল ইসলাম আটক করে।
খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আটক অস্ত্র ব্যবসায়ীর বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।
ইত্তেফাক/এমআরএম
