রাজশাহীতে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের তিন সদস্যকে দুটি চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ। নগরীর রাজপাড়া থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বুধবার নগরীর রাজপাড়া অফিসার ইনচার্জ (ওসি) শাহাদৎ হোসেন জানান, প্রথমে চাঁপাইনবাগঞ্জ শিবগঞ্জের রশিয়া বেরিঘাটি এলাকার আফসার আলীর ছেলে সুমনকে (২৮) গ্রেফতার করা হয়। পরে সুমনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে শিবগঞ্জের কালিগঞ্জ সুজাপুর এলাকার সাদেকুল ইসলামের ছেলে আল মামুনের (২৭) নাম বলে। এরপরে আল মামুনকেও গ্রেফতার করা হয়। আল মামুন পুলিশকে জানিয়েছে, সে ৪০ হাজার টাকায় ওই মোটরসাইকেল কিনেছিল। পরে মামুনের স্বীকারোক্তি অনুযায়ী চোর সিন্ডিকেটের অপর সদস্য রিমনকে (১৫) গ্রেফতার করা হয়। রিমন লথনপুর হিন্দুপাড়া এলাকার মুকলের ছেলে।
আরও পড়ুন : ফতুল্লায় জাল স্ট্যাম্পসহ গ্রেফতার ৪
ওসি শাহাদৎ হোসেন আরো বলেন, রাজশাহী মহানগরীর আশে-পাশে যে মোটরসাইকগুলো চুরি হয় বেশির ভাগই এই চক্রই করেছে। এছাড়া সুমনের বিরুদ্ধে আরো মোটরসাইকলে চুরির অভিযোগ রয়েছে।
ইত্তেফাক/এমআরএম
