প্রেমের প্রতিযোগিতা, প্রতিপক্ষের হামলায় প্রেমিকসহ আহত ৩

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০২

নড়াইলের লোহাগড়ায় এক স্কুলছাত্রীর সাথে দুই ছাত্রের প্রেমের প্রতিযোগিতার জের ধরে প্রতিপক্ষের হামলায় শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছে। বুধবার উপজেলার নওখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ফারদিন খান, রহিম শেখ ,দুরুদ ফকির। আহতদের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ।  

জানা গেছে, উপজেলার  শালনগর মডার্ন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীর সাথে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ফারদিন খান ও নবম শ্রেণির ছাত্র রাব্বি ফকিরের মধ্যে প্রেমের প্রতিযোগিতা চলছিল।এর জের ধরে বুধবার সকালে ফারদিন খান বিদ্যালয়ে যাওয়ার পথে রাব্বির সহযোগী ১০/১৫ জন লাঠিসোটা নিয়ে ফারদিনের উপর হামলা চালায় ।  প্রাণ ভয়ে ফারদিন চিৎকার করে পার্শ্ববর্তি রহিম শেখের বাড়িতে  আশ্রয় নেয় । হামলাকারীরা ওই বাড়িতে  গিয়েও ফারদিনকে মারপিট করলে ওই বাড়ির মালিক রহিম শেখ ঠেকাতে গেলে হামলাকারীরা  তাকেও বেধড়ক মারপিট করে গুরুত্র আহত করে।

আহত রহিম শেখ জানান, ফারদিন নামে এক স্কুলছাত্র ধাওয়া খেয়ে আমার বাড়িতে আশ্রয় নেয় । আমি তাকে বাঁচাতে গেলে  নওখোলা গ্রামের  ইলিয়াস ফকির ,জমির ফকির, কালু ফকির, ইবাদত ফকির, শাহাব ফকিরসহ ১০/১৫ জন আমার উপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে গুরুতর জখম করেছে ।

লোহাগড়া থানার ওসি আলমগীর হোসেন জানান,সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এমআরএম