পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৪

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দুই বোনের নাম সাদিয়া (১০) ও সাওদা (৯)। তারা উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের শাহাদৎ হোসেনের মেয়ে। 

সাদিয়া ও সাওদা স্থানীয় সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। 

আরো পড়ুন: নানা আন্দোলনে অচল বশেমুরবিপ্রবি

জানা গেছে, সাদিয়া ও সাওদা উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরদারপাড়া গ্রামে নানা বাড়িতে থেকে লেখাপড়া করত। বৃহস্পতিবার দুই বোন সবার অজান্তে বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে যায়। পরে দুপুর ১টার দিকে খোঁজাখুজির পর স্থানীয় লোকজন পুকুর থেকে দুই বোনের মৃতদেহ উদ্ধার করে। 

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।


ইত্তেফাক/এএএম