মনে পড়লো

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫০

হঠাত্ আমার মনে পড়লো সেদিন সন্ধ্যাবেলা

দাঁড়িয়ে দেখি বনের মধ্যে মেঘবৃষ্টির খেলা,

চোখের জল মুছবো সেই রুমালখানি কই

জ্যোত্স্নারাতে বনজুড়ে আনন্দহইচই;

              

কীযে কোমল কীযে করুণ স্পর্শকাতর প্রাণ

গাছের গায়ে শীতের জামা, মিষ্টি চুলের ঘ্রাণ,

মনে পড়লো, মনে পড়লো হঠাত্ সেই বাঁশি

ইচ্ছে করে বলি আবার, তোমায় ভালোবাসি।